সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
 শিরোনাম
চার দিনের সফরে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় বাড়তি যানবাহনের চাপেও সেতুতে চলাচল ছিল নির্বিঘ্ন সাইবার নিরাপত্তা সতর্কতা শেষে সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট মেট্রোরেলের স্টেশনগুলোতে বসছে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম টানা ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত দুই মাস বন্ধ থাকার পর নেপাল থেকে আবার বিদ্যুৎ আমদানি শুরু জাপানের জেরা থেকে এলএনজি কেনার প্রস্তাব নিয়ে আলোচনা পঞ্চগড়ে তাপমাত্রা ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ চাঁদাবাজি দমনে শিগগিরই নতুন আইন চালু হবে: আইজিপি বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ, জারি প্রজ্ঞাপন

টানা ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত

টানা ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক|

এদিকে অবকাশকালীন ছুটি শেষে শুরু হয়েছে  আদালতের নিয়মিত কার্যক্রম| 

দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ছিল| সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়| ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি| এছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়|

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল সরকারি, আধা সরকারি,  স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস|

ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হলো স্বাভাবিক কর্মচাঞ্চল্য |

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য দেখা গেছে| সচিবালয়ে সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের আগমন দেখা গেছে| সচিবালয়ের গেটে রয়েছে দর্শনার্থীদের ভিড়|

এদিকে অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট|

গত ১৬ সেপ্টেম্বর থেকে গতকাল ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল| আজ থেকে হাইকোর্ট বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী|