বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে এসএসসি জানুয়ারি ও এইচএসসি জুনে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় লেককে মাছ উৎপাদনের মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রাণিসম্পদ মন্ত্রী ১৩ দিনে রেমিট্যান্সে ৩৭.৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মে মাসে উন্নয়ন অগ্রগতিতে প্রশাসনের আন্তরিক ভূমিকা দরকার: চিফ হুইপ বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে ময়মনসিংহ থেকে ডিসেম্বরেই আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা রেল প্রতিমন্ত্রীর ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে

টিকটকে আয়ের নতুন সুযোগ

টিকটকে আয়ের নতুন সুযোগ

অল্প সময়ের মধ্যে বিশ্বজুড়ে তরুণ তরুণীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে টিকটক। তিন সেকেন্ড থেকে ১০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও সহজে তৈরি ও অর্থ উপার্জনের সুযোগ রয়েছে এই অ্যাপে। আর তাই শখের বশে টিকটকে ভিডিও পোস্ট করে আয় করার পাশাপাশি তারকাও বনে গেছেন অনেকে। 

তবে বেশ কিছুদিন ধরেই বড় আকারের ভিডিও তৈরির জন্য নির্মাতাদের উৎসাহ দিচ্ছে টিকটক। এরই ধারাবাহিকতায় এবার বড় আকারের ভিডিও নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রাম’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করেছে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি। নতুন এ উদ্যোগের আওতায় এক মিনিটের বেশি দৈর্ঘের ভিডিও তৈরি করে বেশি আয় করতে পারবেন নির্মাতারা।

আনুষ্ঠানিকভাবে চালুর আগে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের নির্বাচিত ভিডিও নির্মাতারা পরীক্ষামূলকভাবে ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রামের আওতায় বড় আকারের ভিডিও তৈরি করে আয় করেছেন। টিকটকের তথ্যমতে, গত ছয় মাসে এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ভিডিও নির্মাতাদের আয় আগের তুলনায় ২৫০ গুণ পর্যন্ত বেড়েছে। 

টিকটকের ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রামের মাধ্যমে আয়ের জন্য শুধু বড় ভিডিও বানালেই হবে না, সেটি অবশ্যই উন্নত রেজল্যুশনের হতে হবে। শুধু তা–ই নয়, ভিডিওর দর্শকসংখ্যা বা কতজন দর্শক ভিডিওটি সার্চ করেছেন, তার ওপর ভিত্তি করে অর্থ পাবেন নির্মাতারা। ফলে আয়ের পরিমাণও কমবেশি হবে।

গত নভেম্বরে ‘ক্রিয়েটর ফান্ড’ নামের কর্মসূচি বন্ধ করে দেয় টিকটক। ২০২০ সালে চালু হওয়া ক্রিয়েটর ফান্ডের মাধ্যমে আয়ের পরিমাণ কম হওয়ায় দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন নির্মাতারা। তবে নতুন এ উদ্যোগের ফলে টিকটকে আকারে বড় ভিডিওর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নির্মাতারা বর্তমানের তুলনায় বেশি আয় করতে পারবেন ধারণা করা হচ্ছে।