সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

মাহমুদুল্লাহ একজন ফাইটার: পাপন

মাহমুদুল্লাহ একজন ফাইটার: পাপন

দলে জায়গা হারিয়েছিলেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। তখন মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তবে মাহমুদউল্লাহ তো দমে যাওয়ার পাত্র নন। পরিশ্রম করে প্রায় দেড় বছর পর ফিরেছেন দলে, সেটাও রাজসিকভাবে।

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফিফটি করেছেন। বাংলাদেশ ম্যাচটা জিততে না পারলেও ২০৬ রান তাড়ায় যে ছন্দ দরকার ছিল, তা রিয়াদের ব্যাটেই পেয়েছিল দল।

তাই তো শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, রিয়াদের ব্যাপারটা সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। এটাকেই বলে ফাইটার। একক প্রচেষ্টায় সে যেভাবে কামব্যাক করেছে, এটা অসাধারণ।

মাহমুদউল্লাহর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই বলেও জানিয়ে দেন বিসিবি কর্তা, মাহমুদউল্লাহ এখন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন যেভাবে খেলছে, তাতে বিশ্বকাপে না খেলার তো কোনো কারণ দেখছি না।