বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে তাপমাত্রা রাঙ্গামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে একজনের মৃত্যু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল দায়িত্ব পালন করবে: শফিকুর রহমান এনভিডিয়ার শেয়ারের দরপতন, এআই খাতে বিনিয়োগ নিয়ে উদ্বেগ সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি, নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন ১৫ হাজার টাকা এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশে বাধা নেই, তবে মানতে হবে শর্ত পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল ‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ

আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

ইন্টার মায়ামির হয়ে কনক্যাকাফে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনেল মেসি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের সেই চোট তার জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে খেলা অনিশ্চিত করে তুলেছে। যদিও আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তো বলেই দিয়েছে যে তিনি প্রীতি ম্যাচগুলো খেলতে পারবেন না। সেই ধাক্কা সামলানোর আগে আরেকটি দুঃসংবাদ পেয়েছে আলবিসেলেস্তেরা। ইনজুরির কারণে ছিটকে গেছেন আরেক ফরোয়ার্ড পাউলো দিবালা।

 

চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে ফিলাডেলফিয়ায় তারা ২৩ মার্চ মুখোমুখি হবে এল সালভাদরের। এরপর ২৭ মার্চ তিনবারের বিশ্বজয়ীরা লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার মোকাবিলা করবে। এই ম্যাচ দুটির আগে একাধিক ফুটবলারের ইনজুরি ভাবনায় ফেলছে কোচ লিওনেল স্কালোনিকে।

 

ইনজুরিতে পড়া মেসি আসন্ন ম্যাচ দুটিতে খেলতে পারবেন কি না এ নিয়ে আনুষ্ঠানিক কোনো আসেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।