রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
গভীর রাতে ১৫ জনের সশস্ত্র হামলা, স্ত্রীর সামনেই প্রাণ গেল সোবহানের স্বামীর বিশ্বাসঘাতকতার পর সম্রাজ্ঞীর যে সিদ্ধান্তে বিশ্বজুড়ে আলোচনায় কোরীয় সিরিজ জাতিসংঘে বাংলাদেশের মিশনের নেতৃত্বে সঞ্চিতা হক, অসন্তোষে ছুটিতে ওয়াহিদুজ্জামান ‘ইয়েস, ডিয়ার’ সিরিজের জনপ্রিয় অভিনেতা অ্যান্থনি ক্লার্ক আর নেই সচিবদের কড়া বার্তা সরকারের, অদক্ষ হলে দায়িত্ব ছাড়ার নির্দেশ দুই ইনিংসেই সেঞ্চুরি হাতছাড়া, ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে বিরল তালিকায় শাকিল ৩০০ কোটি টাকায় টিকার কারখানা, বছরে বাঁচবে হাজার কোটি টাকা? রোনালদোর বিদায়ে পর্তুগালের তিন ব্যতিক্রমী আয়োজন চার ঘণ্টা বন্ধ যুক্তরাষ্ট্রের আকাশপথ, বাতিল ৪৭০০ ফ্লাইট ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়? ইরানকে নিয়ে আইএইএর উদ্বেগ

চার ঘণ্টা বন্ধ যুক্তরাষ্ট্রের আকাশপথ, বাতিল ৪৭০০ ফ্লাইট

চার ঘণ্টা বন্ধ যুক্তরাষ্ট্রের আকাশপথ, বাতিল ৪৭০০ ফ্লাইট

যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার যোগাযোগে ত্রুটির কারণে দেশজুড়ে প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল ফ্লাইট চলাচল। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ভোগান্তিতে পড়েছেন লাখো যাত্রী।

স্থানীয় সময় শুক্রবার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তবে ফ্লাইট সূচি স্বাভাবিক হতে কয়েক দিন লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। সিরিয়ামের হিসাবে, প্রায় ১৫ লাখ যাত্রী আটকা পড়েছেন।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, পুরোনো প্রযুক্তি ও রাউটারে অতিরিক্ত চাপের কারণে এ পরিস্থিতি তৈরি হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনো নিরাপত্তা হুমকি বা সাইবার হামলার ঘটনা নয়। শিকাগোর মিডওয়ে বিমানবন্দর থেকে সমস্যার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।