শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়? ইরানকে নিয়ে আইএইএর উদ্বেগ ৫০ লাখ টাকা চাঁদা দাবি, শ্যামলীতে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ইরানে ফের হামলার চাপ? ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে মোসাদপ্রধান আদালতে হাজিরা নিয়ে জিয়াউলের আচরণে ক্ষুব্ধ চিফ প্রসিকিউটর, দিলেন কঠোর হুঁশিয়ারি বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি, উত্তেজনা বাড়ছে সাংবাদিক হতে লাগতে পারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আসছে নিবন্ধন ব্যবস্থা মানুষ নেই, তবু ১৫০ বহুতল ভবন! কয়লাখনির পাশে কেমন এই ভূতুড়ে শহর? প্রত্যর্পণ চুক্তি থাকলেও হাসিনাকে কি ফেরত দেবে ভারত? ডিসেম্বরে দেশে ফিরবেন হাসিনা, কতটা বাস্তব এই ঘোষণা? টিভিতে দেখা রাষ্ট্রপতির সঙ্গে সামনাসামনি, বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীদের ব্যতিক্রমী অভিজ্ঞতা

৫০ লাখ টাকা চাঁদা দাবি, শ্যামলীতে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবি, শ্যামলীতে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি

রাজধানীর শ্যামলীতে একটি রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এর আগে ভবনমালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।**

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসিতে এ ঘটনা ঘটে। এতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।

ভবনটির মালিক সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তাঁর দাবি, গত ৬ নভেম্বর মুঠোফোনে চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়। এরপর ভবনের সামনে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে। চাঁদাবাজি নাকি অন্য কোনো বিরোধে হামলা, তা তদন্ত করে দেখা হচ্ছে।