সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

সৌদিতে ঈদ কি মঙ্গলবার নাকি বুধবার জানা গেল যা

সৌদিতে ঈদ কি মঙ্গলবার নাকি বুধবার জানা গেল যা

রহমত মাগফেরাত ও নাজাতের মাস রমজান বিদায়ের পথে। বিশ্বের মুসলমানরা এখন প্রস্তুতি নিচ্ছেন পবিত্র ঈদুল ফিতরের। তবে ঈদ কবে হতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন জ্যোতির্বিদরা। 

ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরবে আগামীকাল মঙ্গলবার ঈদ হবে কি না তা জানতে আজ সোমবার স্থানীয় বাসিন্দাদের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গণনা বলছে, সৌদি আরবসহ তার পার্শ্ববর্তী দেশগুলোতে আগামী বুধবার তথা ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। 

চন্দ্রবর্ষ হিসেবে প্রতিটি মাসই ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। সেক্ষেত্রে এ বছর রোজা কতটি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার (৮ এপ্রিল) ২৯টি রোজা হবে। সেক্ষেত্রে আজ চাঁদ দেখা না গেলে এ বছর রোজা ৩০টি পূর্ণ হবে। আর ঈদুল ফিতর হবে আগামী বুধবার।

সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। গত বছর সৌদিসহ মধ্যপ্রাচ্যে রমজান মাস ছিল ২৯ দিনের।