সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

নরসিংদী: এক কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল

নরসিংদী: এক কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল

জালভোটসহ অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের এক কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। রবিবার সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই ভোটগ্রহণ স্থগিত করা হয়।   

জানা গেছে, ব্যালটের ১২টি বইয়ে আগে থেকেই নৌকা প্রতীকের সিল দেয়া ছিল। এটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।