সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের উদ্ভাবিত স্মার্ট কারে উঠলেন প্রধানমন্ত্রী জিপিএ-৫-এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ করে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পকারখানা চালু রাখা জরুরি: বাণিজ্যমন্ত্রী মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার রয়েছে। কিন্তু গত এক মাস ধরে সংবাদ সংগ্রহের কাজে তারা কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে পারছেন না।

এর প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক ও ব্যাংক বিটের সাংবাদিকরা মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে বৈঠক ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

মূলত ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির নিউজ প্রকাশ হওয়ার কারণে নিয়ন্ত্রক সংস্থাটি সাংবাদিকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

ব্যাংক বিটের সাংবাদিকদের দাবি, সম্প্রতি কিছু ব্যাংকের অনিয়ম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংক ক্ষিপ্ত হয়ে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে। এর আগেও কয়েকবার এরকম সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ব্যাংক বিটের সাংবাদিক জিহাদুল হক ও জয়নাল আবেদিন খান বলেন, আমরা নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করলেও মার্চ মাসের মাঝামাঝিতে হঠাৎ করে প্রবেশ সীমাবদ্ধ করে দেয়। আগে যেখানে কেন্দ্রীয় ব্যাংকে রিসিপশনে সাংবাদিকের পরিচয় দিয়ে নির্দিষ্ট কার্ড নিয়েই বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করা যেত। গত মাস থেকে বাংলাদেশে ব্যাংকে অবাধ প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। এতে পেশাগত দিক থেকে তথ্য সংগ্রহের কাজে বাধার মুখে পড়ছেন তারা।

এর আগে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলন করে সংস্থার অবস্থানের কথা জানান। তখন শুধু তার দপ্তর পর্যন্ত প্রবেশাধিকার সীমা বদ্ধ করে দেওয়া হয়।