শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন শিশুদের প্রতিভা বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাতের আকাশ আলোকিত করতে মহাকাশে ৫০ হাজার আয়না বসানোর পরিকল্পনা পোশাকশিল্পের উন্নয়নে বিএনপি সব সময় আন্তরিক: তথ্য প্রতিমন্ত্রী বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে হার্ট সার্জারি শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র পথ প্রত্যর্পণ, ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিলেন সেনাপ্রধান ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রিজভীর মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ আন্দোলনের আহ্বান

ইসির কাজ নির্বাচন করা, কেন্দ্রে ভোটার আনা নয়: সিইসি

ইসির কাজ নির্বাচন করা, কেন্দ্রে ভোটার আনা নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলোর আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেলাম। ইসির কাজটা হচ্ছে ভোট আয়োজন করা। কেউ ভোট দিতে আসবেন কি আসবেন না সেটা দেখা আমাদের কাজ নয়।

তিনি বলেন, আর নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটলে সেটা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দেখবেন।

রবিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আজকে ভোট শুরু হয়েছে, ভালো লাগছে। পাঁচ বছর পর পর জাতীয় সংসদের এই ভোটটি হয় সবার সমন্বিত প্রচেষ্টায়, সহযোগিতায়। আপনারা (সাংবাদিক) আমাদেরকে সহযোগিতা করে থাকেন।

তিনি বলেন, আমি আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।