বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

‘নতুন মেসি’ এখন ম্যানসিটির

‘নতুন মেসি’ এখন ম্যানসিটির

আর্জেন্টিনাকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতাতে না পারলেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করে ‘পরবর্তী মেসি’ তকমা পেয়ে যান ক্লদিও এচেভেরি। রিভারপ্লেটের ১৭ বছর বয়সি এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে ভেড়াতে রীতিমতো যুদ্ধে নেমে পড়ে ইউরোপের বড় ক্লাবগুলো।  শুরুতে এচেভেরিকে পাওয়ার দৌড়ে এগিয়েছিল বার্সেলোনা।

এরপর রিয়াল মাদ্রিদ ও পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত পরবর্তী মেসিকে পাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানসিটি। বিবিসি ও ডেইলি মেইল জানিয়েছে, ছয় বছরের চুক্তিতে এচেভেরিকে দলে নিতে রিভারপ্লেটের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানসিটি।

তবে এখনই ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন না এই আর্জেন্টাইন তরুণ। এক বছর রিভারপ্লেটে ধারে খেলে ২০২৫ সালের শুরুতে সিটিতে যোগ দেবেন এচেভেরি। ২০২২ সালে একইভাবে রিভারপ্লেট থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে টেনেছিল সিটি।