সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের উদ্ভাবিত স্মার্ট কারে উঠলেন প্রধানমন্ত্রী জিপিএ-৫-এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ করে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পকারখানা চালু রাখা জরুরি: বাণিজ্যমন্ত্রী মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত

ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত

বাগেরহাটের রামপালের চেয়ারম্যানের মোড় এলাকায়  ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যানযাত্রী মো. সাঈদ মোড়ল (৪৫), মোহাম্মদ আজাদ (৩৫) ও ভ্যানচালক মো. মনি (৪৫)।  নিহত সবার বাড়ি রামপালের বিভিন্ন গ্রামে। 

স্থানীয়রা জানায়, খুলনা-মোংলা মহাসড়কে বেপরোয়া গতিতে মোংলা থেকে ছেড়ে আসা ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

রামপাল থানার ওসি সৌমেন দাস জানান, মোংলা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক ইঞ্জিনচালিত যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে সাইদ মোড়ল (৪৫)  নিহত হন। ভ্যানযাত্রী আজাদ ও চালক মো. মনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক ও এর চালক মোহাম্মদ সাফায়েতকে আটক করেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।