বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
আওয়ামী লীগ নেতাদের সভা-সমাবেশে বাধা নেই, তবে মানতে হবে শর্ত পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল ‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ বিয়ের রহস্য ভাঙলেন আসাদ নূর, পারশার সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপে ফেলতে চান ৭১ শতাংশ মার্কিনি নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েল? শপথ নিলেন নতুন পার্লামেন্টের ১২০ সদস্য ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চাকরিচ্যুতির চার বছর পর দুদকে ফিরছেন শরীফ, পাবেন বকেয়া বেতনও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আটক ৩ বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’

তাপমাত্রা উঠল ৪৫.৮ ডিগ্রিতে!

তাপমাত্রা উঠল ৪৫.৮ ডিগ্রিতে!

ভারতে শনিবার সবচেয়ে বেশি গরম ছিল পশ্চিমবঙ্গের কলাইকুন্ডায়। আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় দিনের তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।   

শনিবার দক্ষিণবঙ্গের মাত্র চার জায়গায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির নিচে। বাকি সব এলাকায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। সেই সঙ্গে চলেছে তাপপ্রবাহ। শনিবার দক্ষিণের ৯ জায়গায় হয়েছে তীব্র তাপপ্রবাহ। কলকাতাতেও দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। উত্তরবঙ্গের মালদহেও চলেছে তাপপ্রবাহ।
 
কলাইকুন্ডার পরেই তাপমাত্রার নিরিখে রাজ্যে দ্বিতীয় পানাগড়। আলিপুর আবহাওয়া দপ্তরের হিসাবে সেখানে শনিবার দিনের তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। পিছিয়ে নেই মেদিনীপুরও। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বর্ধমান, ব্যারাকপুর, ঝাড়গ্রামেও দিনের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। কৃষ্ণনগর, ক্যানিং, শ্রীনিকেতন, আসানসোল, পুরুলিয়া, সিউড়িতে দিনের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
 
উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, ক্যানিং, কলাইকুন্ডা, বর্ধমান, পানাগড়, আসানসোল, ব্যারাকপুরে শনিবার ছিল তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহের হাত থেকে বেঁচেছে দক্ষিণের মাত্র তিন জায়গা— উপকূলবর্তী দিঘা, সাগরদ্বীপ এবং বসিরহাট। তিন জায়গাতেই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। 
উত্তরবঙ্গের মালদহে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সেখানে তাপপ্রবাহও চলেছে শনিবার। বালুরঘাটের তাপমাত্রার পরিসংখ্যান প্রকাশ করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরের বাকি এলাকায় তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দার্জিলিংয়ে দিনের তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। কালিম্পংয়ে ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।