মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মাদ্রাসায় হামলা-লুটপাটের অভিযোগে আশুলিয়ায় বিএনপি নেতাসহ ৭৪ জনের নামে মামলা প্রতি মাসে ২০-২৫ তারিখের মধ্যে ফ্যামিলি কার্ডের নির্ভুল পে-রোল পাঠাতে নির্দেশ কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে ৪৪ হাসপাতালে ৩৯৬ পদ সৃজন সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এমন সাহস সম্ভব নয়: ডা. শফিকুর রহমান ‘হরমুজ থেকে পিছু হটা শত্রুদের আরব সাগর থেকেও তাড়াব’: মোজতাবা খামেনি যাত্রীসেবার মান উন্নত না হলে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী প্রাথমিকে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত: শিক্ষামন্ত্রী সাংবাদিকদের হয়রানি করতে সাইবার আইন ব্যবহার করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ক্যান্টনমেন্ট ওসির বিরুদ্ধে তদন্ত, হবে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

গরমে জনপ্রিয় হয়ে উঠছে ‘এসি হেলমেট’ 

গরমে জনপ্রিয় হয়ে উঠছে ‘এসি হেলমেট’ 

প্রখর রোদে পুড়ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। বাংলাদেশ ও ভারতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রিও ছড়িয়েছে। 

এদিকে দাবদাহে সারাক্ষণ রোদে দাঁড়িয়ে যারা ডিউটি করেন তাদের জন্য পরিস্থিতি বেশ অস্বস্তিকর। আবার অনেকেই রয়েছেন যাদের হেলমেট পরে ডিউটি করতে হয়। যেমন; ট্রাফিক পুলিশ। এছাড়া যারা বাইক বা স্কুটি নিয়ে যাতায়াত করেন তাদের জন্যও এই গরম অস্বস্তিকর। 

তবে এবার নজর কেড়েছে এসি হেলমেট। আবহাওয়ার কথা মাথায় রেখে ভারতের গুজরাটের ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্টের এক ছাত্রের তৈরি এই শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

জানা গেছে, ভাদোদরা ট্রাফিক পুলিশের জন্য এই হেলমেট তৈরি করা হয়। ব্যাটারিচালিত এই হেলমেটগুলো রোদের প্রখর তাপেও স্বস্তি দেবে ট্রাফিক পুলিশদের।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত বছর আহমেদাবাদ ট্রাফিক পুলিশের কর্মীদেরও এই ধরনের হেলমেট দেওয়া হয়েছে। এ ছাড়াও লখনউতেও ট্রাফিক পুলিশদের এই হেলমেট দেওয়া শুরু হয়। 

এদিকে অনলাইনে এই হেলমেট পাওয়া গেলেও সাধারণ মানুষের মধ্যে ততটাও প্রচলিত হয়নি। তবে রোদের তাপ থেকে রেহাই পেতে অনলাইনে এই ধরনের হেলমেট কিনতেই পারেন।