সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের উদ্ভাবিত স্মার্ট কারে উঠলেন প্রধানমন্ত্রী জিপিএ-৫-এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ করে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পকারখানা চালু রাখা জরুরি: বাণিজ্যমন্ত্রী মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

‘হিট স্ট্রোকে’ প্রাণ গেল প্রধান শিক্ষকের

‘হিট স্ট্রোকে’ প্রাণ গেল প্রধান শিক্ষকের

মানিকগঞ্জে তীব্র দাবদাহে হিট স্ট্রোকে হাছিনা পারভীন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বাসুদেবপুর ২৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার দুপুরে ঢাকার পপুলার হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম ফারুক।

বিদ্যালয়ের সভাপতি গোলাম ফারুক জানান, হাছিনা পারভীন সদর উপজেলার জয়রা গ্রামে বসবাস করতেন। তিনি স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি ঢাকার পপুলার হাসপাতালে শনিবার দুপুরে হিট স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।