সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের উদ্ভাবিত স্মার্ট কারে উঠলেন প্রধানমন্ত্রী জিপিএ-৫-এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ করে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পকারখানা চালু রাখা জরুরি: বাণিজ্যমন্ত্রী মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

হিট স্ট্রোকে এবার যুবকের মৃত্যু!

হিট স্ট্রোকে এবার যুবকের মৃত্যু!

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর ভূইয়া ।

নিহত জাকির মিয়া (৩০) চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামের বড় বাড়ির সুলমান মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজেদের কৃষি জমিতে কাজ করতে যান জাকির মিয়া। সেখানে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে বাড়িতে নিয়ে এসে পরিবারের লোকজন মাথায় পানি ঢালে। কিন্তু ব্যথা না কমায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচাত বোন হাফিজা বেগম জানান, জাকির কৃষি জমিতে প্রচণ্ড রোদে কাজ করার সময় বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান। 

চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর ভূইয়া বলেন, নিজেদের জমির ধান কাঁটতে গিয়ে প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করে জাকির মারা গেছেন। তিনি আগে প্রবাসী ছিল। কিছুদিন হয় বিয়ে করেছেন।