বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

স্ত্রীর হাতে চড় খেয়েছেন আমির, কেন!

স্ত্রীর হাতে চড় খেয়েছেন আমির, কেন!

রিনা দত্ত ও কিরণ দুজনেই আমির খানের প্রাক্তন স্ত্রী। সম্প্রতি মেয়ে ইরার বিয়ে ঘিরে এক ছাদের তলায় সবাই একত্রিত হন। সেই থেকে তাদের নিয়ে আলোচনা চলছে।

এবার করণ জোহরের চ্যাট শোয়ে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর এক তথ্য। প্রথম স্ত্রী রিনার হাতে নাকি চড় খেয়েছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। 

ওই শোতে এমন দাবি করেন আমির খান নিজেই। তিনি এও জানান, দুই প্রাক্তন স্ত্রী রিনা ও কিরণের প্রতি এখনও ভালোবাসা ও সম্মান আছে তার। 

আমির জানান, ঘটনাটি ঘটেছিল তার বড় ছেলে জুনেইদের জন্মের সময়। হাসপাতালে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রিনা। ভালো স্বামী হতে গিয়ে তাকে ব্রিদিং এক্সারসাইজ করানোর চেষ্টা করছিলেন আমির। নিজেও তা করছিলেন। রিনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি। তার বদলে পান থাপ্পড়। আমিরের গালে কষিয়ে থাপ্পড় মেরে রিনা বলেন, “এই সব বন্ধ কর!”

আমির জানান, বাস্তব জীবনের এই ঘটনা থেকে অভিনেতা হিসেবে তিনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন। প্রসবের যন্ত্রণা সাংঘাতিক হয়। আর যন্ত্রণার এই পর্যায়ে মানুষের মুখে কষ্টের অভিব্যক্তি থাকে না। তার বদলে থাকে বিস্ময়। শরীর প্রচণ্ড পরিমাণে শক পায়। তা থেকেই এই বিস্ময়ের অভিব্যক্তি বলে মনে করেন তারকা।

ক্যারিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তার পর ছেলে জুনেইদ ও মেয়ে ইরান জন্ম হয়। আমিরের সফল ক্যারিয়ারেও রিনার অবদান রয়েছে। ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। আমিরের ‘লগান’ সিনেমার সহ-প্রযোজক ছিলেন কিরণ। প্রথমে শোনা গিয়েছিল, ‘লগান’-এর সেটেই দুজনের প্রেম। কিন্তু পরে কিরণ জানান, ছবি মুক্তি পাওয়ার অনেক পরে তাদের মেলামেশা শুরু হয়। তার পর বিয়ে। বিয়ের পর সারোগেসির মাধ্যমে ছেলে আজাদকে পান আমির-কিরণ। ২০২১ সালের জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা করেন তারা। জানান, ছেলের দায়িত্ব যৌথভাবে পালন করবেন।