বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

যে কারণে ক্যাটরিনাকে ভয় পান বিজয় সেতুপতি?

যে কারণে ক্যাটরিনাকে ভয় পান বিজয় সেতুপতি?

ক্যাটরিনা কাইফ’কে নাকি ভয় পান দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। সম্প্রতি ‘মেরি ক্রিসমাস’ সিনেমার প্রচারণায় গিয়ে এমনই মন্তব্য করেছেন এই নায়ক। সিনেমাটিতে ক্যাটরিনার সঙ্গে কাজ করেছেন বিজয়।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, ছবির শুটিং চলাকালে তার সঙ্গে খুব বেশি যোগাযোগ করেননি বিজয়। এ বিষয়টি তাকে অবাক করেছিল। তিনি প্রাথমিকভাবে মনে করেছিলেন, পরিচালক শ্রীরাম রাঘবন হয়ত এমন নির্দেশ দিয়েছিলেন। অভিনেতার আচরণে অবাক হয়েছিলেন অভিনেত্রী। এমনকি সেটে কেউই তেমন কথা বলতেন না তার সঙ্গে।

প্রকাশ্যে আসার পর বিষয়টি স্পষ্ট করেছিলেন অভিনেতা নিজেই। সেতুপতির ভাষ্য, ‘টাইগার ৩’ অভিনেত্রীর অসম্ভব জনপ্রিয়তা। সে কারণেই আমি তাকে ভয় পাই। আমি এই শিল্পে নতুন। ক্যাটরিনা অনেক বেশি অভিজ্ঞ। অনেক বড় তারকা।

‘বদলাপুর’ এবং ‘অন্ধাধুন’ খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবন সম্প্রতি ‘মেরি ক্রিসমাস’ ছবির ট্রেলার প্রকাশ্যে এনেছেন। দর্শকদের মধ্যে কৌতূহল জাগিয়েছে কয়েক সেকেন্ডের ট্রেলার। ১২ জানুয়ারি (শুক্রবার) মুক্তি পাবে ছবিটি।

‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে ভিলেনের চরিত্রে নজর কেড়েছিলেন সেতুপতি। বর্ষীয়ান অভিনেতা কমল হাসানের বিপরীতে ‘বিক্রম’ ছবিতেও তাক লাগিয়েছিলেন। অন্যদিকে ‘টাইগার ৩’ ছবিতে সালমানের বিপরীতে চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। সেখানে তার তোয়ালে পরে মারপিটের দৃশ্য ভাইরাল হয়েছিল। ‘মেরি ক্রিসমাস’ ছবির সৌজন্যে এই প্রথম সেতুপতির সঙ্গে জুটি বাঁধলেন অভিনেত্রী।