বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিতে বড় দায়িত্ব পেলেন বাংলাদেশের বুলবুল ‘লাশ নিয়ে যান’ বলে স্বামীর ফোন, বাসায় গিয়ে মিলল স্ত্রীর মরদেহ বিয়ের রহস্য ভাঙলেন আসাদ নূর, পারশার সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালেন ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপে ফেলতে চান ৭১ শতাংশ মার্কিনি নেতানিয়াহু-পরবর্তী ইসরায়েল? শপথ নিলেন নতুন পার্লামেন্টের ১২০ সদস্য ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চাকরিচ্যুতির চার বছর পর দুদকে ফিরছেন শরীফ, পাবেন বকেয়া বেতনও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আটক ৩ বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন পুতিন!

এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন পুতিন!

ইউক্রেনের সঙ্গে বেশ লম্বা সময় ধরেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া।  যদিও এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি দেশটি। ভবিষ্যৎতে কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা আছে রাশিয়ার? না, এসব পারমাণবিক অস্ত্র কেবলই নিজেদের শক্তিমত্তার জানান দেওয়ার উপায় হিসেবেই সাজিয়ে রেখেছে মস্কো; বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সেন্ট পিটার্সবার্গের সিনিয়র সম্পাদকের এমন প্রশ্নে পুতিন জানিয়েছে, নিজেদের পারমাণবিক রীতি মেনেই হামলা চালাবে তারা।  আর সেটা তখনই হবে যখন রাশিয়া তার সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা রক্ষার হুমকির মুখে পড়বে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ব্যাপারে পুতিন বলেন, ‘পশ্চিমারা বারবার রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করেছে। কিন্তু এটা ভুল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।’ 

ইউক্রেনের উপর পারমাণবিক যুদ্ধের হুমকি সম্পর্কে পুতিন বলেন, ‘কিছু কারণে, পশ্চিমারা বিশ্বাস করে রাশিয়া কখনই এটি ব্যবহার করবে না। এ ব্যাপারে আমাদের একটি পারমাণবিক মতবাদ আছে, এটি কী বলে তা দেখুন। যদি কারো কাজ আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা আমাদের রক্ষা করতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করব। এটিকে হালকাভাবে, অতিমাত্রায় নেওয়া উচিত নয়।’