বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

সরকারই বেনজীর-আজিজ ও আনোয়ারুলদের তৈরি করেছে

সরকারই বেনজীর-আজিজ ও আনোয়ারুলদের তৈরি করেছে

সরকার ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জেঁকে বসেছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। সারা দেশে বেপরোয়া দুর্নীতি, অর্থ পাচার ও খেলাপিঋণের বিস্তারে উদ্বেগ প্রকাশ করে বাম জোট বলছে, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী ও ঋণখেলাপিদের বিরুদ্ধে এবং দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

 

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে বামজোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় জোটের নেতারা এসব কথা বলেন।

 

বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রমুখ।

 

 

সভায় জোটের নেতারা বলেন, আজ দেশে সরকার-প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জেঁকে বসেছে। লুটেরা গোষ্ঠী আজ ঘুষ-দুর্নীতির মাধ্যমে জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে অর্থ পাচার করছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। আইন প্রণয়নের সংসদ আজ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। দেশ রক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আজ দুর্নীতির শিরোমণি হিসেবে আবির্ভূত, যার কিঞ্চিতমাত্র বেনজীর আহমেদ, আজিজ আহমেদ ও আনোয়ারুল আজীম–কাণ্ডে প্রকাশিত হয়েছে।

 

সরকারই বেনজীর-আজিজ ও আনোয়ারুলদের তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বাম জোটের নেতারা। তাঁরা বলেন, এসব ব্যক্তি সরকারকে ক্ষমতায় রাখতে বিরোধী মত দমন ও ভোট জালিয়াতিতে সহায়তা করেছে। এর ফলে দেশ থেকে গণতন্ত্র-ভোটাধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক আইনের শাসন নির্বাসিত হয়েছে।