বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ভারতে বহুতল ভবন ধসে নিহত ৭

ভারতে বহুতল ভবন ধসে নিহত ৭

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে ছয়তলা ভবন ধসে সাতজন নিহত হয়েছে। গত কয়েক দিনের অবিরাম মৌসুমি বৃষ্টিপাতে ৩০টি অ্যাপার্টমেন্টের ভবনটি ধসে পড়ে। দেশটির ফায়ার সার্ভিস কর্মকর্তারা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

এনডিটিভি জানিয়েছে, ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা বসন্ত পারীক জানিয়েছেন, ভবনটি ধসে যাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ধ্বংসস্তূপ থেকে তল্লাশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন। এজন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের তথ্যমতে, গতকাল শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটের সময় ভবনটি ধসে পড়ে। ধসে পড়ার পর ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভারতীয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ) এবং প্রাদেশিক ডিজাস্টার রেসপন্স ফান্ডের (এসডিআরএফ) কর্মীরা ভবনটি ধসে পরার পরপরই উদ্ধার কাজ করতে আসেন। উদ্ধারকারী দল দ্রুত কংক্রিটের স্ল্যাবগুলো সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ শুরু করে।

সুরাট পুলিশের তথ্যমতে, ভবনটি কোনো নিয়ম না মেনে তৈরি করা হয়। ভবনটিতে পাঁচটি পরিবারের বসবাস ছিল। ভবনটির বেশিরভাগ ফ্ল্যাট খালি ও জরাজীর্ণ ছিল। ফ্ল্যাটগুলোতে বসবাস করা বেশিরভাগই ছিল কারখানা শ্রমিকদের পরিবার।

সুরাটের পুলিশ কমিশনার অনুপম গেহলট বলেন, ধ্বংসস্তূপে আটকা পড়াদের দ্রুত উদ্ধার করা হবে। ধ্বংসস্তূপ থেকে এক নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।