মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর

যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর

একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা দীর্ঘ ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচে পারদর্শী মোনালিসা স্কুলজীবনেই ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিং জগতে আত্মপ্রকাশ করে রাতারাতি পরিচিতি লাভ করেন। পরবর্তীতে 'লিলি'র বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকমহলে প্রচণ্ড জনপ্রিয়তা পান এবং অরুণ চৌধুরীর ‘কাগজের ফুল’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন।
তার এই সাফল্যের পেছনে মায়ের অবদানকে প্রধান উল্লেখ করে তিনি জানান, অনেক বাণিজ্যিক চলচ্চিত্রের প্রস্তাব পেলেও তিনি নাটক ও বিজ্ঞাপনেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। বর্তমানে তিনি নিউইয়র্কে 'টম ফোর্ড বিউটি'র ম্যানেজার এবং একটি ব্যাংকের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বরত আছেন। শোবিজ থেকে দূরে থাকলেও দেশ-বিদেশের ভক্তদের কাছ থেকে এখনও প্রতিনিয়ত ভালোবাসা পাচ্ছেন বলে জানান তিনি।