মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর

যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, আইনের বিধান অনুযায়ী সর্বনিম্ন দুই বছর সাজাপ্রাপ্ত বা নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া যায় না।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্টের আবেদন সংক্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সাজা ঘোষণার পর ৩০ দিনের মধ্যে আপিল না করায় এখন রায় কার্যকর হওয়া ছাড়া অন্য উপায় নেই। শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চাইলে তাকে ভারতের কাছে লিখিত আবেদন করে দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে পাঠানোর অনুরোধ করার পরামর্শ দেন তিনি। সরকারের পক্ষ থেকে দণ্ডিত আসামিকে ট্রাভেল পাস বা পাসপোর্ট দিলে তা বিচারের সঙ্গে মশকরা করার শামিল হবে।