মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত

নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত

ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট বিরোধী শিবিরের নেতাদেরও মন্ত্রিসভায় চান। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরকারে যোগ দিতে হলে তার নেতৃত্ব মেনে নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট বলেন, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের কট্টর ডানপন্থি দল রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি তার নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে পারে। তবে তাদের প্রস্তাবিত নীতিতে সমর্থন জানাতে হবে।

গত নির্বাচনে নেতানিয়াহুর সমর্থন কমলেও কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে পরামর্শের সময় আইজেনকোটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতা এবং নেতানিয়াহুর পক্ষে ৪৬ জনের সমর্থন জমা পড়ে। এই হিসাবের মধ্যে আরব আইনপ্রণেতারাও রয়েছেন। ফলে সরকার গঠনে ঐকমত্য প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।