বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের সময়

সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের সময়

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল কেনার একদিন পর সেই মোটরসাইকেলে নিহত হলো দুই আরোহী। এ সময় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সুয়াদী সি.সি.বি.এল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতেরা হল, বাবু মাতুব্বর (২০)। তিনি আলগী ইউনিয়নে সুলিনা গ্রামের জিল্লুর মাতুব্বরের ছেলে ও ওবায়দুল রহমান (৩০)। গুরুতর আহত চাংড়া গ্রামের আব্দুর রহিম মাতুব্বরকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এস.আই বাকী জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে তিন আরোহী বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন। ঘটনার কিছুক্ষণ আগে তারা সি.সি.বি.এল পাম্প থেকে পেট্রোল নিতে যান। সেখান থেকে মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটি পরিবহন তাদের চাঁপা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এ সময় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিহত বাবু মাতুবরের পিতা জিল্লুর মাতুববর জানান, আমার ছেলে বাবু কলেজে লেখাপড়া করে। গতকাল আমার কথা অমান্য করে ১৫ হাজার টাকা দিয়ে একটি হুন্ডা ক্রয় করে। সেই হুন্ডাই তার প্রাণ কেড়ে নিলো।