বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

অতি মাত্রায় ভারী বৃষ্টির শঙ্কা নেই আগামী ১০ দিনে : আবহাওয়া অফিস

অতি মাত্রায় ভারী বৃষ্টির শঙ্কা নেই আগামী ১০ দিনে : আবহাওয়া অফিস

শনিবার (২৪ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতরের ব্রিফিংয়ে আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান জানান গতকাল শুক্রবার (২৩ আগস্ট) থেকে বৃষ্টি প্রবণতা কমেছে। বন্যা কবলিত অঞ্চলেও কমেছে বৃষ্টি। আগামী কয়েকদিনও বৃষ্টি কম থাকবে। তাতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আর আগামী ১০ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও ভয়াবহহারে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার শঙ্কা নেই।

এই আবহাওয়াবিদ জানান, দেশের পূর্বাঞ্চল ও উত্তর- পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস ছিল। ১৬ আগস্টে উপকূল অঞ্চল ও পূর্বাঞ্চলে ৭২ ঘণ্টার জন্য ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেয়া হয়। এর মধ্যে উপকূলীয় অঞ্চলে সৃষ্ট লঘুচাপ দীর্ঘক্ষণ স্থায়ী হয়, মৌসুমী বায়ুর প্রভাবেও বৃষ্টি হয়।

এস এম কামরুল হাসান বলেন, ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত সীতাকুণ্ডে ৭৫৬, কুমিল্লায় ৫৫৭, ফেনী ৭৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি কমায় ও পাহাড়ি ঢল কম থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

কিছু কিছু গণমাধ্যমে আবহাওয়া নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জানান, ১৬ তারিখ থেকেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেয়া হয়েছিল। ভারী বৃষ্টিপাত ও পানির চাপে বাঁধ ভেঙে যাওয়ায় এই প্রবল বন্যা।