বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে গণতন্ত্রের পথে হাঁটতে না পারলে: জোনায়েদ সাকি

শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে গণতন্ত্রের পথে হাঁটতে না পারলে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে, গণতন্ত্রের পথে আমরা হাঁটতে না পারলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে।


রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নিহত শহীদ আশিকের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন- ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের খুনিদের ও নির্দেশ দাতাদের আইনের আওতায় আনা হবে যে কোনো মূল্যে।


তিনি আরো বলেন, আমরা আশা করি, বর্তমান সরকার শহীদদের সম্পূর্ণ তালিকা তৈরি করে তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় সামনে আনবে। তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে।এই সময় উপস্থিত ছিলেন- জহিরুল ইসলাম রেনু, মো. শামীম শিবলী, মো. গিয়াসউদ্দিন সরকার, জাহাঙ্গীর আলম প্রমুখ।