বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

মানহানির অভিযোগে দায়ের করা ৫ মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) সকালে সিএমএম আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটুক্তি, ভুল জন্মদিনসহ মানহানির ৫ মামলায় খালাস আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক খালেদা জিয়ার আইনজীবীর করা লিখিত আবেদন দেখে ৫ মামলা থেকে তাকে খালাস দেন।

বিএনপির আইনজীবীদের অভিযোগ, ৪ বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতোদিন হয়রানি করতে মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল।

এর আগে, খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার রায়ের শুনানি আবারও পিছিয়েছেন আদালত। সাক্ষী উপস্থিত না থাকায় ৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে ওই মামলার পরবর্তী শুনানির দিন।