বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হাসপাতালে

জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হাসপাতালে

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জেনেভা ক্যাম্পের ভেতরে দুর্বৃত্তদের গুলিতে সনু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ হন সনু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীম হোসেন ও সজীব আহমেদ নামে দুই যুবক তাকে হাসপাতালে নিয়ে আসেন। তারা জানান, নিহত যুবকের প্রতিবেশী তারা।

'সনু জেনেভা ক্যাম্পের পাঁচ নম্বর সেক্টরে থাকতেন এবং ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ সকালে ক্যাম্পের ভেতরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় গুলিও চলে। সে সময় সনু গুলিবিদ্ধ হন,' বলেন তারা।

তারা আরও জানান, মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক মাস যাবৎ ক্যাম্পে প্রায়ই এমন সংঘর্ষ চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, 'সনুর পেটে অন্তত ১৫টি গুলি লেগেছে। ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।'