বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

‘শহীদি মার্চ’ আজ যে সড়ক দিয়ে যাবে

‘শহীদি মার্চ’ আজ যে সড়ক দিয়ে যাবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিনটি ঘিরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, আজ বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ‘শহীদি মার্চ’ শুরু হবে। এরপর নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি সমাপ্ত হবে। এছাড়া, ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি শুরু করা হবে।

তিনি জানান, ‘বৃহস্পতিবার ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ হবে। সারাদেশে ইউনিয়ন থেকে মহানগর— সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে, আহত ভাইবোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, যে ভাইবোনেরা হাত-পা-চোখ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হবে।’

 

ছাত্র-জনতার এই আন্দোলনে শিশু-কিশোর-যুবক নারীসহ অন্তত ১ হাজার জনের প্রাণহানি ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনে এসব হতাহতের ঘটনা ঘটে।

 

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সরকার ভেঙে দিলে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনে নেতিবাচক অবসান হয়। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন।