মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দুর্গাপূজা উপলক্ষে

ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দুর্গাপূজা উপলক্ষে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তাণিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলীপূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।’


আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২ টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তাণি-২ শাখা,কক্ষ নং ১২৭,ভবন -৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আবেদন করতে বলা হয়েছে। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবেনা।
উল্লেখ্য, যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।