মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান বগুড়ায়

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান বগুড়ায়

 

জেলায় আজ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও অসুস্থদের এককালীন চিকিৎসা সহাতার চেক প্রদান করা হয়েছে।
আজ বুধবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তার চেক বিতরণ করা হয়।  
বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এসব সহায়তার চেক বিতরণ করেন। 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম কাওসার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে আহত ও অসুস্থ ৪২ জনের প্রত্যেককে পাঁচহাজার টাকা করে মোট দুইলাখ দশহাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।