রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
 শিরোনাম
বিশেষ সুরক্ষা দেওয়া হবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যোদ্ধাদের ১৪ ডিসেম্বর বিচারাঙ্গনে বিদায়ী বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি বিজয় দিবস উদযাপনে তিন বাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট-প্যারাজাম্প বিজয় দিবস পালন নিয়ে কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুটি মৃদু ভূমিকম্প জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় নির্বাচনী শৃঙ্খলা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রস্তাব ইসির বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করার নির্দেশ হাইকোর্টের দূষণ রোধে বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তির দাবিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান

মুমিনুলের অর্ধশত পূরণ কানপুর টেস্টে

মুমিনুলের অর্ধশত পূরণ কানপুর টেস্টে

কানপুর টেস্টে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা বাতিলের পর আজ সোমবার চতুর্থ দিন সকালে সূর্য উঁকি দিয়েছে। ফলে সকাল ১০টায় গ্রিন পার্কে খেলা শুরু হয়েছে। তবে শুরুটা ভালো হয়নি। ৫ রান যোগ করেই ফিরেন মুশফিকুর রহিম। এরপর মুমিনুল হককে ক্রিজে সঙ্গ দিতে আসেন লিটন দাস। দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজের অর্ধশত পূরণ করে নেন মুমিনুল। ১১০ বলে নয়টি বাউন্ডারিতে অর্ধশত করেন এই অভিজ্ঞ ব্যাটার।

এর আগে দিনের শুরুতেই আউট হয়ে যান মুশফিকুর রহিম। প্রথম দিন অপরাজিত থাকা ৬ রান নিয়ে সকালে মাঠে নামেন এই অভিজ্ঞ ব্যাটার। কিন্তু ৫ যোগ করেই ১১ রানে মাঠ ছাড়েন। জাসপ্রিত বুমরাহর বল ব্যাট উঁচিয়ে ছেড়ে দিয়ে বোল্ড হন মুশফিক।

বাংলাদেশের সংগ্রহ এখন ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান। মুমিনুল ব্যাট করছেন ৫৩ রান নিয়ে। আর লিটন দাস আছেন ১২ রানে।