মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো

বাংলাদেশ জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো

স্বর্ণা আকতারের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি সম্পন্ন করলো বাংলাদেশ। গতকাল বিশ^কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ২৩ রানে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে ৩৩ রানে হেরেছিলো টাইগ্রেসরা।
দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ভালো শুরু করেও ২ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন টাইগ্রেসদের দুই ওপেনার সাথী রানী ও দিলারা আকতার। ৫টি চারে সাথী ১৬ বলে ২৩ এবং ২টি বাউন্ডারিতে দিলারা ১০ রান করেন।
এরপর সোবহানা মোস্তারি ১৫, নিগার সুলতানা ১৮ ও তাজ নেহার ১৭ রানে ফিরলে, বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। ১৬.১ ওভারে ৯৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
শেষ দিকে স্বর্ণা ও রিতু মনির ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রানের পুঁিজ পায় বাংলাদেশ। রিতু ২টি চারে ১৪ রানে আউট হলেও ৩টি চারে ২৮ রানে অপরাজিত থাকেন স্বর্ণা।
শুরু থেকেই লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে বাংলাদেশ। এতে ৬৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। পরের দিকেও বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ৮ বল বাকী থাকতে ১১৭ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ওমাইমা সোহেল।
বাংলাদেশের পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। স্বর্ণা-মারুফা আকতার-ফাহিমা খাতুন ও রাবেয়া খান ২টি করে উইকেট নেন। নাহিদা আকতার নেন ১ উইকেট।
আগামী ৩ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য বিশ^কাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে আছে- ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকা।