শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’ মাতারবাড়ি বন্দর ঘিরে ভারতের কী স্বার্থ, নতুন করে যে প্রশ্ন উঠছে নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল? পদত্যাগের গুঞ্জনে যা জানাল হোয়াইট হাউস ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী? ৬৬ বছর আগের গবেষণা নিয়ে নতুন আলোচনা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নতুন তৎপরতা, স্যাটেলাইট চিত্রে মিলল ভূগর্ভস্থ স্থাপনার ইঙ্গিত তানজিন তিশার সদস্যপদ স্থগিত, অনির্দিষ্টকালের সিদ্ধান্ত অভিনয়শিল্পী সংঘের ইরানের মহাকাশ সক্ষমতা নিয়ে পেন্টাগনের প্রতিবেদন, বাড়ছে সামরিক প্রযুক্তির ব্যবহার পরিবারের সদস্যদের নিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, নরসিংদীতে আটক ১ খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন

জুবাইদা রহমানের আপিলে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট

জুবাইদা রহমানের আপিলে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের করা আপিলে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আজ বিলম্ব মার্জনার এ আদেশ দেন।

আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৩ সালের ২ আগস্ট এই মামলায় রায় দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে ৯ বছর কারাদণ্ড এবং তাঁর স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এই মামলায় জুবাইদা রহমানের সাজা ১ বছরের জন্য স্থগিত করে গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।