শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের

বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের

করোনাকালে বন্ধুদের নিয়ে অনলাইনে বই বিক্রির উদ্যোগ শুরু করেছিলেন অরূপ বণিক। পরে ঢাকার বাংলাবাজারে খোলেন বইয়ের দোকান। সেই স্বপ্ন ও সংগ্রামের ইতি ঘটল মাত্র ২৬ বছর বয়সে। জ্বরে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি ডেঙ্গুতে মারা গেছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকার বাসিন্দা অরূপ বণিক। এক সপ্তাহ জ্বরে ভোগার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রায় এক ঘণ্টা আগে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। পরিবারের সদস্যদের ভাষ্য, অরূপের শরীরে ডেঙ্গুর উপসর্গ ছিল।

২০২০ সালে দুই বন্ধুকে নিয়ে ‘বইপাড়া ডটকম’ নামে অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম চালু করেন অরূপ। পরে ২০২৪ সালে ঢাকার বাংলাবাজারে বইয়ের দোকান খোলেন। আর্থিক সংকটের মধ্যেও বই বিক্রির কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। স্বজনদের মতে, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন অরূপ। তাঁর মৃত্যুতে পরিবার, বন্ধু ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।