শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড সিলেটে

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড সিলেটে

দুই বছর আগের রেকর্ড ভেঙ্গে সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৌসুমে সর্বোচ্চ ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রোববার সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শাহ মো. সজীব হোসাইন।
তিনি জানান, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত  এই বছরের মধ্যেও সর্বোচ্চ।

এর আগে ২০২৩ সালের ২ জুলাই সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৩০৭ মিলিমিটার রেকর্ড হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টার মধ্যে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫৬ মিলিমিটার, ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৫ মিলিমিটার এবং সন্ধ্যা ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ২০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এর আগে, গত শুক্রবার ২৪ ঘণ্টায় সিলেটে ১৯৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
অতিবৃষ্টি আর ভারত থেকে নামা ঢলের কারণে সিলেটে নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি রয়েছে। কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করেছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে আরও তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের ফলে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।