দেশে ধাপে ধাপে টু-জি মোবাইল নেটওয়ার্ক বন্ধের পরিকল্পনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে সেবা পুরোপুরি বন্ধ হলে প্রচলিত টু-জি ফোন ব্যবহারকারীরা ভয়েস কলের সুবিধা হারাতে পারেন।
বিটিআরসির পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বর থেকে নতুন টু-জি হ্যান্ডসেটের মডেল অনুমোদন বন্ধ হবে। ২০২৭ সালের মার্চে উৎপাদন এবং জুনে বাজারজাতকরণ বন্ধের লক্ষ্য রয়েছে।
বর্তমানে দেশে প্রায় ৬ কোটি ১৩ লাখ গ্রাহক টু-জি ফোন ব্যবহার করছেন। তবে ফোর-জি ও ভোল্টি সুবিধাসম্পন্ন বাটন ফোন সচল থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, নেটওয়ার্ক পরিবর্তনে নিম্নআয়ের মানুষের ব্যয় বাড়তে পারে। এদিকে অপারেটরদের মতে, টু-জি বন্ধ হলে নেটওয়ার্কের সক্ষমতা বাড়বে এবং পরিচালন ব্যয় কমবে।
