শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

সরকার চামড়া শিল্পে নৈরাজ্য সিন্ডিকেট ভাঙতে কাজ করছে : বাণিজ্য উপদেষ্টা

সরকার চামড়া শিল্পে নৈরাজ্য সিন্ডিকেট ভাঙতে কাজ করছে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ১৫ বছর ধরে চামড়া শিল্পের যে অধঃপতন হয়েছে, যে নৈরাজ্য সিন্ডিকেট গড়ে উঠেছে, তা এতো দ্রুত ভাঙ্গা সম্ভব নয়। তবে চামড়া শিল্পে এই সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে। সবকিছু সরকারের পর্যবেক্ষণে রয়েছে। কন্ট্রোল টিমও কাজ করছে।

আজ সোমবার দুপুরে যশোর অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম রাজারহাট বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সকালে সাতক্ষীরা সফর শেষে দুপুরে যশোরের চামড়ার বাজার ঘুরে দেখেন তিনি। এরপর উত্তরবঙ্গ সফর করার কথা রয়েছে তাঁর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়া শিল্পে এতিমখানা ও মাদরাসাগুলোর যাতে স্বার্থ রক্ষা হয়, সে ব্যাপারে সরকার কাজ করছে।

সবাই যাতে চামড়ার সঠিক মূল্য পেতে পারে সেজন্য সারাদেশে সাড়ে ৭ লাখ টন লবণ বিতরণ করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার লবণ-ছাড়া চামড়ার দাম নির্ধারণ করে না। অনেক মাদরাসা লবণ-ছাড়া চামড়া দিয়েছে। অনেক মৌসুমী ব্যবসায়ীর এ সম্পর্কে ধারণা না থাকায় তারা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি।

তিনি বলেন, ট্যানারি মালিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য ঈদের আগেই প্রণোদনার ২২০ কোটি টাকা ছাড় করেছে সরকার। বাজার ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে। এসব উদ্যোগের ফলে বহির্বিশ্বে চামড়া শিল্পের চাহিদা তৈরি হবে।

শেখ বশিরউদ্দীন বলেন, চামড়া শিল্পে নৈরাজ্যের জন্য অনেকে এখন সরকারের ওপর দায় চাপাচ্ছে। তিনি বলেন, চামড়া শিল্প রক্ষার্থে বর্তমান সরকার যত কর্মকাণ্ড করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার তা করেনি।

রাজারহাট চামড়া বাজার পরিদর্শনের সময় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান উপস্থিত ছিলেন।