শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

অন্তর্ঘাতকারীদের থেকে সর্বদা সতর্ক থাকতে হবে : আসিফ মাহমুদ

অন্তর্ঘাতকারীদের থেকে সর্বদা সতর্ক থাকতে হবে : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্ঘাতকারীদের থেকে সর্বদা সতর্ক থাকতে হবে। প্রতিবার ব্যর্থ হলেও এরা আবার নতুন ষড়যন্ত্র নিয়ে হাজির হয়।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে শুক্রবার দিবাগত রাতে এক পোস্টে এ কথা বলেছেন।

তিনি আরো বলেছেন,‘আজ বাংলাদেশপন্থীদের জয়ের পথ সুগম হয়েছে।’

পোস্টে বলা হয়েছে, ‘এই বোঝাপড়াটা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে চলমান থাকলে বাংলাদেশের বিজয় সুনিশ্চিত।’

অপর এক পোস্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে গতকালকের বৈঠক শুরুর প্রাক্কালে দুইজনের হাস্যোজ্জ্বল করমর্দনের ছবিসহ আলোচনার আরো ছবি শেয়ার করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।