শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সুশীল সমাজের ক্ষমতায়নের ওপর জোর করেছে ইউরোপীয় ইউনিয়ন

গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সুশীল সমাজের ক্ষমতায়নের ওপর জোর করেছে ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে আরও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সুশীল সমাজের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ এখানে এক বিবৃতিতে ইইউ জানায়, আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করছে।

বিবৃতিতে বলা হয়, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর সহায়তায় ইইউ’র অংশীদার সংস্থা এএনএফআরইএল(এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন) ১৮ থেকে ২০ জুন ঢাকায় তিন দিনব্যাপী নাগরিক নির্বাচন পর্যবেক্ষণ কর্মশালার আয়োজন করে।

ইইউ জানায়, কর্মশালায় অংশগ্রহণকারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সক্রিয় ও নিরপেক্ষ নাগরিক নির্বাচন পর্যবেক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের জন্য স্পষ্ট নির্দেশিকা প্রণয়নে সহযোগিতা এবং তাদের কেন্দ্রীয় ভূমিকার বিষয়টি আমলে নিয়েছে।