শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

এনআইডি প্রদানে হয়রানির অভিযোগে নির্বাচন কমিশনের ১৩ কার্যালয়ে দুদকের অভিযান

এনআইডি প্রদানে হয়রানির অভিযোগে নির্বাচন কমিশনের ১৩ কার্যালয়ে দুদকের অভিযান

জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধন ও প্রদানে হয়রানির অভিযোগে দেশের ১৩টি জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। 

দুদক জানায়, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধন ও প্রদানে হয়রানির অভিযোগে দুদকের ১৩টি সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

অভিযান সংশ্লিষ্ট জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর।