শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

বিএনপি ও চীন সম্পর্ক আরো দৃঢ় করতে সমঝোতা স্মারক চায় বেইজিং

বিএনপি ও চীন সম্পর্ক আরো দৃঢ় করতে সমঝোতা স্মারক চায় বেইজিং

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং ঝাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এমন পদক্ষেপকে সময়োপযোগী বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে সিপিসি’র পক্ষ থেকে ‘এক চীন নীতি’র প্রতি বিএনপির সুস্পষ্ট অবস্থানের প্রশংসা করা হয়।

বিএনপির পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) কর্মসূচিকে বৈশ্বিক উন্নয়ন ও জনকল্যাণে একটি যুগান্তকারী এবং অসাধারণ উদ্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়। প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দনও জানান বিএনপি নেতারা।

বৈঠকে বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান-সংক্রান্ত প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা জানানো হয় বিএনপির পক্ষ থেকে।

পরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়ানের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল একটি মধ্যাহ্নভোজে অংশ নেয়।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বেইজিং সফরে রয়েছে। গত ২২ জুন রাতে দলটি চীনে পৌঁছায়।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এই তথ্য জানানো হয়েছে।