শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

জুলাইয়ের কথা সংবিধানে চায় না যারা, তারা মুজিববাদের নতুন পাহারাদার : নাহিদ ইসলাম

জুলাইয়ের কথা সংবিধানে চায় না যারা, তারা মুজিববাদের নতুন পাহারাদার : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার।

আজ শনিবার এনসিপি’র জুলাই পদযাত্রা কর্মসূচির পঞ্চম দিনে বগুড়া সাত মাথা রোডের মুক্তমঞ্চে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদে আমরা গণঅভ্যুত্থান করেছি। আমরা আর কোনো বৈষম্য চাই না। আমরা চাই, যে এলাকা যতটুকু পিছিয়ে আছে, সে এলাকায় ততটুকু উন্নয়ন করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে।

তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর নিরপেক্ষ আদালত, পুলিশ ও প্রশাসন নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কাঠামোতে ফিরে যেতে চায়, তার পরিণতিও সেই মুজিববাদী দোসরদের মতো হবে।

গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ গড়ার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন,আমরা বলেছি, নতুন বাংলাদেশ লাগবে। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হতে আসি নাই। আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। রাজনীতি বদলাই দিতে হবে। বাংলাদেশের হাল ধরার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে। নতুন রাজনৈতিক দল আপনাদের সামনে এসেছে। আপনাদের সামনে বিকল্প এসেছে। যে বিকল্পের খোঁজে আপনারা গত ৫৪ বছর অপেক্ষা করেছেন।