শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

বাংলা একাডেমির কার্যক্রমের গুণগত পরিবর্তন এবং সংস্কারের লক্ষ্যে ১৯ সদস্যের কমিটি গঠন

বাংলা একাডেমির কার্যক্রমের গুণগত পরিবর্তন এবং সংস্কারের লক্ষ্যে ১৯ সদস্যের কমিটি গঠন

বাংলা একাডেমির কার্যক্রমের গুণগত পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যে ১৯ বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। 

বিশিষ্ট লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মহাম্মদ আজমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এ কমিটি বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো, কার্যক্রম পর্যালোচনা করে সামঞ্জস্যপূর্ণ সুপারিশ প্রদান করবে। 

আগামী ৩ মাসের মধ্যে সকল কার্যক্রম সম্পাদন করে কমিটি সুপারিশ প্রদান করবে। বাংলা একাডেমি এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।  

কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি ও প্রাবন্ধিক আবদুল হাই শিকদার, গবেষক ও লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সুমন রহমান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, কবি ব্রাত্য রাইসু, কবি ও চিত্র পরিচালক মোহাম্মদ রোমেল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক আ আল মামুন, কবি-প্রাবন্ধিক ও গবেষক সাখাওয়াত টিপু, লেখক ও বুদ্ধিজীবী রিফাত হাসান, কথাসাহিত্যিক ও দৈনিক সমকালের সাংবাদিক এহসান মাহমুদ, কবি ও সাংবাদিক কাজী জেসিন, কথাসাহিত্যিক ও অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল, লেখক ও অনুবাদক জাভেদ হুসেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ মুন্না। 

কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।