শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

অনিবার্য কারণে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আমন্ত্রণ প্রত্যাহার

অনিবার্য কারণে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আমন্ত্রণ প্রত্যাহার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নির্ধারিত বনায়ন (জিরো সয়েল) কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

আজ সকাল ৯টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এ কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বন অধিদপ্তর ও সড়ক ও জনপথ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বনায়ন (জিরো সয়েল) কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্টদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অনুষ্ঠানের স্থগিত হওয়ার কারণে বর্ণিত কর্মসূচির মিডিয়া কাভারেজের আমন্ত্রণ প্রত্যাহার করা হলো।