শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

গণঅভ্যুত্থান স্মরণে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও জুলাই যোদ্ধাদের নিয়ে ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠান

গণঅভ্যুত্থান স্মরণে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও জুলাই যোদ্ধাদের নিয়ে ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জুলাই যোদ্ধাদের নিয়ে বৃহস্পতিবার ‘জুলাইয়ের গল্প বলা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

 

এছাড়া দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হচ্ছে।

 

কর্মসূচি অনুযায়ী, এদিন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানে আহতদের অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান করা হবে।

 

১৭ জুলাই স্মরণে একটি বিশেষ ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘শিকল পরা ছল’।

 

এছাড়া ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ শীর্ষক ডকুমেন্টারির পার্ট-৪ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণমূলক ভিডিও শেয়ার করা হবে।

 

সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অনুষ্ঠান সম্প্রচার করা হবে। একই সঙ্গে সকল মোবাইল গ্রাহকের কাছে ভিডিওটির ইউআরএল পাঠানো হবে।