শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় এআই ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : রিউমার স্ক্যানার

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় এআই ছবি দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : রিউমার স্ক্যানার

উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে তৈরি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভ্রান্তিকর প্রচার ও অপতথ্য ছড়ানো হচ্ছে। এমন তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে যাচাই করা তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে এসব ভুয়া চিত্র এবং প্রচার চিহ্নিত হয়েছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, বিমান দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তি দিয়ে তৈরি একাধিক ভুয়া ছবি ছড়ানো হচ্ছে, যেগুলোর সঙ্গে প্রকৃত ঘটনার কোনো সম্পর্ক নেই।

আরো জানায়, গত বছর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ও গুজব প্রচারের প্রবণতা বেড়েছে, যার প্রমাণ তারা পেয়েছে।