শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

চাঁদপুরে দিনভর চলে পুলিশের তল্লাশি ও গ্রেপ্তার অভিযান

চাঁদপুরে দিনভর চলে পুলিশের তল্লাশি ও গ্রেপ্তার অভিযান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এইদিন চাঁদপুর শহর, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জেলা জুড়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ পুরো জেলা থেকে ৮জনকে গ্রেপ্তার করে। 

চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবির আন্দোলনকে ঘিরে চাঁদপুরে সহিংসতার ঘটনায় ৭টি মামলা দায়ের করা হয়। ওইসব মামলায় ১৮ জুলাই রাত থেকে ২৮ জুলাই পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলা সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে সংঘর্ষের ঘটনা ঘটলেও জেলার অন্যান্য উপজেলার বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জেলাজুড়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

এর আগে ১৯ জুলাই রাতে দেশব্যাপী কারফিউ জারির পর হাজীগঞ্জে পুলিশের ব্যাপক ধরপাকড় শুরু হয়।

এতে হাজীগঞ্জে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হন। পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে হানা দেয়। ফলে গ্রেপ্তার এড়াতে সবাই যে যার মতো আত্মগোপনে চলে যায়।

ছাত্র-আন্দোলনে অংশগ্রহণকারী তামিম খান বলেন, ২৮ জুলাই কারফিউ শিথিল থাকায় আমরা হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে মিছিল বের করি। মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। 

সেদিন চাঁদপুরে ১৫ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। যান চলাচল স্বাভাবিক ছিলো। পুলিশের ধরপাকড়ের কারণে আত্মগোপনে চলে যায় অন্দোলনকারীদের অনেকে।

এছাড়াও বন্ধ ছিলো মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড।

এর আগে ১৮ জুলাই বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের একাধিক স্থান এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের শাহরাস্তি দোয়াভাঙ্গা ও হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর এবং টোরাগড় এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। হাজীগঞ্জের ঘটনায় নিহত হন আগুনে পুড়ে যাওয়া কাভার্ডভ্যান চালকের সহকারী আবদুল মাজিদ (২৮)। এসব ঘটনায় চাঁদপুর সদরে দুটি, হাজীগঞ্জ চারটি ও শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।