রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
 শিরোনাম
বিশেষ সুরক্ষা দেওয়া হবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যোদ্ধাদের ১৪ ডিসেম্বর বিচারাঙ্গনে বিদায়ী বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি বিজয় দিবস উদযাপনে তিন বাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট-প্যারাজাম্প বিজয় দিবস পালন নিয়ে কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুটি মৃদু ভূমিকম্প জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় নির্বাচনী শৃঙ্খলা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রস্তাব ইসির বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করার নির্দেশ হাইকোর্টের দূষণ রোধে বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তির দাবিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান

আইবাস সিস্টেমে সরকারি চাকরিজীবীদের জন্য আয়কর কর্তনের নির্দেশ

আইবাস সিস্টেমে সরকারি চাকরিজীবীদের জন্য আয়কর কর্তনের নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল থেকে আইবাস সিস্টেমে আয়কর কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল (সোমবার) হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলতি অর্থবছরে যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করে। তাই আয়কর আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের মাসিক বেতন-বিল হতে উৎসে আয়কর কর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল হতে আয়করসহ যথাযথভাবে অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি বুলসের এস, আর, ১১৫ তে উত্তোলনকারীর ওপর বর্তায় বলেও উল্লেখ করা হয়।

এ অবস্থায়, যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার অধিক তাদের বেতন-বিল হতে উৎসে আয়কর কর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হল।